রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য সুখবর

মাগুরানিউজ.কম:

mn

রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য সুখবর দিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ না করে রেজিস্ট্রেশন ফি কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন। কমিটি মনে করে, রেজিস্ট্রেশন ফি বেশি হওয়ার কারণেই ব্যবহারকারীরা রেজিস্ট্রেশন করছেন না। ফি কমালে সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং রেজিস্ট্রেশন করবে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ পরামর্শ দেয়া হয়। একইসঙ্গে বৈঠকে উপস্থিত মন্ত্রীও এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেয়ার পক্ষে মত দেন।

বৈঠকে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার গৃহীত পদক্ষেপ, বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো জানানো হয়, যানজট ও সড়ক দুর্ঘটনা রোধে ২২টি মহাসড়কে তিনচাকা ও অযান্ত্রিক যানবাহন তথা সিএনজি, নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করার ফলে দুর্ঘটনা কিছুটা কমে এসেছে।

এ সময় কমিটি সড়ক দুর্ঘটনারোধে লাইসেন্সবিহীন বা ভুয়া লাইসেন্সধারীদের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করে লাইসেন্স গ্রহণের ব্যবস্থা করার সুপারিশ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: