পুলিশের অন্যরকম তৎপরতা। মহম্মদপুরে এড়ানো গেলো সংঘর্ষ

মাগুরানিউজ.কম:

mn

মাগুরার মহম্মদপুরে আ.লীগের দুই পক্ষের আজকের (১১ আগস্ট ) পাল্টাপাল্টি প্রতিবাদ মিছিল ও সমাবেশকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছিলো। গতকাল দৈনিক প্রথম আলোয় সংবাদ প্রকাশের জের ধরে বিরাজমান এই উত্তেজনা চলছিলো গতকাল থেকেই। গতকালই দৈনিক প্রথম আলো পত্রিকা পোড়ানোর মাধ্যমে প্রতিবাদ জানায় একপক্ষ। আজ সকাল থেকেই উত্তেজনা চলছিলো।

এদিকে মাগুরার পুলিস সুপার একেএম এহসানউল্লাহর নির্দেশে সতর্ক ছিলো মহম্মদপুর পুলিশ। দুপুরে মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের দুই পক্ষের সমর্থক নেতাকর্মীরা পাল্টাপাল্টি প্রতিবাদ মিছিল সমাবেশ করে। পাল্টাপাল্টি প্রতিবাদ মিছিল ও সমাবেশকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছিলো।

তাৎক্ষনিক ভাবে পুলিশ বিশেষ কৌশলে উত্তেজনা দমনে সমর্থ হয়। পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় জানিয়ে এলাকাবাসী ও নেতাকর্মীরারা জানিয়েছেন,পুলিশের সঠিক ও সময়োপযোগী পদক্ষেপের কারণে নিশ্চিত রক্তক্ষয়ী সংঘর্ষ আপাতত এড়ানো গেছে।

দুই পক্ষের মিছিল মুখোমুখি হওয়ার অবস্থা তৈরি হলে পুলিশ তাৎক্ষনিক কঠাের পদক্ষেপ নিয়ে সরিয়ে দিতে সমর্থ হয়। ফলে বড় ধরণের সংঘর্ষ এড়ানো গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পুলিশ এখানে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।

mn

কোন শক্তি প্রয়োগ ও কাউকে অসম্মান না করেই পুলিশ এই কাজটি করতে সমর্থ হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। যার ফলে উপজেলা শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে বড় ধরণের ক্ষতির হাত থেকে আপাতত রক্ষা করা গেছে। তবে এখনো উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রযেছে।

এলাকার একাধিক ব্যক্তি না প্রকাশ না করার শর্তে জানান, পূর্বে দেখেছি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-২) সাইফুজ্জামান শিখর এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সমর্থকদের মধ্যে কোন উত্তেজনা তৈরি হলে পুলিশ যে ধরনের ভূমিকা রাখে এবার তা থেকে ভিন্নতর ভূমিকা রেখেছে, যার কারনে সাধারণ মানুষ বড় ধরণের ক্ষতির হাত থেকে আপাতত রক্ষা পেয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: