নিউইয়র্কের ‘জর্জ আইল্যান্ড’ পার্কে একখন্ড ‘মাগুরা’

মাগুরানিউজ.কম:

mnনিউইয়র্ক থেকে শ্রাবন সন্ধা, আমেরিকার নিউইয়র্কের ওয়েষ্টচেষ্টারের ‘জর্জ আইল্যান্ড’ পার্কে অনুষ্ঠিত হলো মাগুরা জেলা সমিতির বার্ষিক বনভোজন। ২রা আগষ্ট রোববার, এদিন বনভোজনকে কেন্দ্র করে জর্জ আইল্যান্ড পার্ক পরিনত হয়েছিলো মাগুরাবাসীর মিলনমেলায়। আনন্দ উচ্ছাস আর অন্যরকম প্রাপ্তির মধ্য দিয়ে মাগুরা জেলাবাসীর পদচারনায় পার্কটি এক খন্ড মাগুরা জেলায় রুপান্তরিত হয়েছিলো এদিন। চারিদিকে এদিন শুধুই ‘খাব-যাব-কনে-কয়ডা আর কিরাম আছিস?’

বনভোজন কমিটির আহ্বায়ক জনাব জাকিউল আলম মিঠু, কমিটির সাধারন সম্পাদক জনাব সাহবুবুর রহমান, সভাপতি আজিজুর রহমান সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হয় পুরো মাগুরাজেলাবাসী। অন্যরকম এক আনন্দ যা ভাষায় প্রকাশ করতে পারবোনা, এমনই এক প্রতিক্রিয়া উপস্থিত প্রতিটি মাগুরাবাসীর চোখেমুখে। সাফল্যের হাসি আয়োজকদের মুখে।

মাগুরা জেলা সমিতির প্রাক্তন সাধারন সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় সুন্দর আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বনভোজনে যোগদানকারীগণ মাগুরাবাসীরা তা প্রাণভরে উপভোগ করেন।

সভাপতি আজিজুর রহমান উদ্বোধন করেন মহিলাদের মিউজিক্যাল পিলো ও ফুটবল খেলা।

খেলাধুলা শেষে দুপুরে পরিবেশন করা হয় সুস্বাদু খাবার। বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুুষ্ঠান ও র‌্যাফের ড্র।

একদিনের এই মিলনমেলাকে সার্বিকভাবে সাফল্যমন্ডিত করার জন্য বনভোজন উপকমিটির পক্ষ থেকে উপস্থিত সকল মাগুরাবাসীকে ধন্যবাদ জানানো হয় এবং আগামীতেও মিলনমেলার আশাবাদ ব্যক্ত করা হয়।

মাগুরা জেলা সমিতির বার্ষিক বনভোজনকে কেন্দ্র করে ওয়েষ্টচেষ্টারের জর্জ আইল্যান্ড পার্ক এলাকায় চারদিকে শুধুই মাগুরাবাসী, এমনটাই মাগুরা নিউজকে ফোনে জানিয়েছেন উপস্থিত একাধিক মাগুরাবাসী।

———-প্রবাসী মাগুরাবাসীদেরকে জানানো যাচ্ছে যে, প্রবাসের মাগুরা কমিউনিটির প্রকাশযোগ্য সকল আয়োজন মাগুরা নিউজকে জানান। 

যে কোন তথ্যের জন্য ফোন করতে পারেন এই নাম্বারে- ০১৮৫৫ ৪৮ ৫৫ ৩৮। 

মাগুরা নিউজের সাথে থাকুন, মাগুরার সাথে থাকুন। 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: