১৬ বছর পর আজ সূর্যের বুক চিরে দেবে বুধ!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

আজ সোমবার এক বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছেন আপনি। বিকেলের পর সূর্যের দিকে তাকালে দেখা যাবে এক অভিনব দৃশ্য। এইদিনই নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবী এবং সূর্যের ঠিক মাঝখানে চলে আসবে বুধ। দেখে মনে হবে ঠিক যেন সূর্যের বুক চিরে বেরিয়ে যাচ্ছে সৌরজগতের এই ক্ষুদ্র গ্রহটি।

বুধের এই ‘ট্রানজিট’ প্রতি ১০০ বছরে ১৩ বার হয়। শেষবার ২০০৬ সালে দেখা গিয়েছিল। তারপর গত ১০ বছরে এই মহাজাগতিক দৃশ্য দেখা যায়নি।

এক দশক পর ফের সূর্য আর পৃথিবীর মাঝে এসে দাঁড়াবে বুধ। পৃথিবী ও সূর্যের মধ্যে একমাত্র শুক্র ও বুধ এই দুই গ্রহই আসতে পারে। তাই পৃথিবী থেকে শুধুমাত্র বুধ ও শুক্রের ট্রানজিটই দেখা সম্ভব।

সূর্যের তুলনায় বুধ আয়তনে অনেক ছোট, তাই সূর্যের গায়ে একটি কালো দাগের মতো দেখাবে বুধকে। খালি চোখে এই দৃশ্য দেখা সম্ভব হবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। নাসার তরফে জানানো হয়েছে এই মহাজাগতিক দৃশ্য দেখার জন্য উন্নতমানের দূরবীন বা টেলিস্কোপের সামনে সৌর ছাঁকনি বা সোলার ফিল্টার লাগিয়ে এই দৃশ্য দেখা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: