মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলার দূর্গাপুর গ্রামের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপটেন এ.বি.সিদ্দিক গতকাল দুপুর ১:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি …..রাজিউন)। আজ সকাল ৯টায় হেলিকপ্টার যোগে তার মরদেহ শ্রীপুরে আনা হয়। শ্রীপুরের দ্বারিয়াপুর সম্মিলনী বিদ্যালয় মাঠে হেলিকপ্টার পৌছুলে শত শত মানুষ ভিড় করে।
সকাল ১০টায় তার নিজ বাসভবন শ্রীপুরের দূর্গাপুর গ্রামে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে আবার তার মরদেহ ঢাকা নেওয়া হয়। আজ বাদ আসর বাংলাদেশ বিমান বাহিনির কবরস্থানে দাফন করা হবে।


