ঋণ বিতরণের নামে জালিয়াতি, গ্রামীণ ব্যাংক কর্মকর্তা আটক

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

ঋণ বিতরণের নামে জালিয়াতি ও প্রতারণা করে পৃথক ঘটনায় ৯ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রামীণ ব্যাংকের কলারোয়া শাখার সাবেক কর্মকর্তা রনেশ বিশ্বাসকে দুদক খুলনার কর্মকর্তারা গ্রেপ্তার করেছেন।

তিনি বর্তমানে গ্রামীণ ব্যাংকের মাগুরার শালিখা উপজেলার বুনোগাতি শাখার সেকেন্ড অফিসার।

সোমবার রাতে যশোরের বাঘারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে খুলনায় আনা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। দুপুরে পুলিশ তাকে খুলনা মুখ্য মহানগর হাকিম এমএলবি মেছবাহ উদ্দিন আহমেদের আদালতে হাজির করার পর শুনানী অনুষ্ঠিত হয়।

সোমবার সন্ধ্যার পর অভিযুক্ত রনেশ বিশ্বাসকে যশোরের বাঘারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, দুদক আসামি রনেশ বিশ্বাসকে গ্রেপ্তারের পর রাতে সোনাডাঙ্গা থানা হাজতে রাখা হয়। এখান থেকে দুদকের দেওয়া কাগজপত্রসহ তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়। শুনানী শেষে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

দুদক এর খুলনা আদালতের জিআরও মোঃ জামাল উদ্দিন জানান, গ্রাহকদের নামে ৯ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে রনেশ বিশ্বাসের বিরুদ্ধে সাতক্ষীরার কলারোয়া থানায় পৃথক দু’টি মামলা হয়। মামলা নং-২০ (তাং ২৭/২/১৪) ও ২৯ (২৯/৫/১৪)। মামলা দু’টির তদন্ত করেন দুদক কর্মকর্তা এসএম শামীম ইকবাল। তথ্য উপাত্ত যাচাই বাছাই শেষে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: