সকালে ঘুম ভেঙ্গে দেখেন শূন্য ঘর!

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টারঃ

মাগুরা পৌরসভার সাবেক কমিশনার শহরতলীর সাজিয়াড়া নিবাসী আব্দুল জলিল বিশ্বাস। অন্যান্য দিনের মতো গতরাতেও রাত ১টার দিকে তারা ঘুমাতে যান। সকালে ঘুম ভেঙ্গে দেখেন শূন্য ঘর। রাতেই চোরেরা তার ঘরে থাকা মোটরসাইকেলটি  চুরি করে নিয়ে গেছে।

পুলিশ জানায়, গতরাত ১টার দিকে পরিবারের সবাই বারান্দার গ্রীলে তালা মেরে তারা একটি কক্ষে ঘুমান। অন্য কক্ষে একটি নতুন হিরো হোন্ডা স্প্লীন্ডার প্রো ( নং মাগুরা হ ১১-৫৪০৫) মোটরসাইকেল তালাবদ্ধ অবস্থায় ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা তাদের বারান্দার গ্রীলের তালা ভেঙ্গে ঘরে ঢুকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

আজ সকালে ঘুম থেকে উঠে বিষয়টি বুঝতে পেরে তারা পুলিশে খবর দিয়েছেন। 

চোরচক্রকে খুজে বের করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: