মাগুরানিউজ.কমঃ
সরকারের দাম কমানোর ঘোষণায় মাগুরার ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। অন্তত ৮০ ভাগ পাম্পে অকটেন, ডিজেল ও পেট্রোল না পেয়ে ভোগান্তিতে পড়েছেন চালক ও গাড়ি মালিকরা।
মাগুরা শহরে আছে একাধিক ফিলিং স্টেশন। অকটেন, ডিজেল ও পেট্রোল বিক্রির জন্য দেখা যায়নি কোনো কর্মচারী। এতে তেল নিতে পারেনি চালকেরা।
ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ না থাকায়ই, বন্থ রাখা হয়েছে পাম্প। সপ্তাহের যেকোন সময় আসতে পারে তেলের দাম কমার ঘোষণা। সে কারণেই পুরোনো দামে তেল কিনে লোকসান গুনতে চায়নি পাম্প মালিকরা।
তেলের দাম সরকার কমিয়েছে, আর এ কারণে তেল পাম্প মালিকদের কাছে জিম্মি হয়েছে মাগুরার সাধারণ মানুষ।


