নারীর ক্ষমতায়ন ও সমতা বাস্তবায়নে কাজ করছে সরকার- মাগুরায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. ড. বীরেন শিকদার বলেছেন, দেশ ও জাতির উন্নয়নে নারীর ক্ষমতায়ন ও নারী পুরুষের সমতা বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন এবং শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নই আজ আমাদের লক্ষ্য।

তিনি আজ শনিবার মাগুরা জেলা যুব উন্নয়ন অফিস আয়োজিত নারীর ক্ষমতায়ন ও সমতা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

যুব উন্নয়ন বিভাগের উপপরিচালক রিয়াজুল আলম খানের সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালায় বক্তৃতা করেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় ও নারী নেত্রী লায়লা বেগম। মাগুরা জেলার বিভিন্ন স্থানের ১৫০ জন নারী ও পুরুষ এই কর্মশালায় অংশ গ্রহন করেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, নারী পুরুষের সমতা আনার জন্য দেশে ন্যাশনাল সার্ভিস চালু করা হয়েছে। যার ফলে বহু বেকার যুবক যুবতির কর্মসংস্থান হয়েছে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে রুপান্তর হয়েছে। কেহ আর বাংলাদেশকে গরীব বলে উপহাস করবে না। বাংলাদেশের ২০ টি উপজেরায় বর্তমানে ন্যাশনাল সার্ভিস প্রকল্পের কাজ চলছে। দেশে নারী পুরুষের ক্ষমতার সমতা আনা সম্ভব হলে দেশে নারী নির্যাতন থাকবে না। নারী পুরুষ সবাই শান্তিতে বসবাস করার সুযোগ লাভ করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: