মাগুরানিউজ.কমঃ
দলীয় প্রতীকে দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আগামী ২৩এপ্রিল শ্রীপুর থানার নির্বাচন।
শান্তিপূর্ন নির্বাচনের লক্ষে ও আইন-শৃংখলা রক্ষার্থে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে ইতিমধ্যেই প্রতিটি ইউনিয়নে প্রার্থী ও স্থানীয় জনসাধারণের সাথে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিনে রাতে প্রতিটি ইউপির পথে পথে চলছে একের পর এক মতবিনিময়।
আজ সন্ধায় পুলিশ সুপার মহোদয় শ্রীপুর থানাধীন নাকোল, দারিয়াপুর ও শ্রীপুর সদরের বিভিন্ন এলাকায় মতবিনিময় করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ শ্রীপুর সহ জেলার অন্যান্য পুলিশ অফিসারগণ মতবিনিময় করেন।
শান্তিপূর্ন নির্বাচনের লক্ষে ও আইন-শৃংখলা রক্ষার্থে প্রতিটি ইউপিতে একের পর এক মতবিনিময় চলতেই থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মহোদয়।
জেলা পুলিশ ও পুলিশ সুপার মহোদয়ের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাগুরার সচেতন নাগরিক সমাজ।


