আজ আগুন মাগুরা!!!

মাগুরানিউজ.কমঃ

mnষ্টাফ রিপোর্টার-

আজ মনে হচ্ছে আগুন জ্বলছে মাগুরা শহরজুড়ে।প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। তপ্ত রোদে তেঁতে উঠেছে এ অঞ্চলের প্রকৃতি। সাধারণ মানুষ বিশেষ করে খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্যোগ।

আবহাওয়া অফিস জানায়, বৃষ্টিপাত না হলে তাপমাত্রা আরো বাড়তে পারে।

ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়ার ফলে খেটে খাওয়া মানুষেরা দুর্ভোগের শিকার হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রা বাড়ার ফলে ক্রমান্বয়ে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। জীবনজীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষ তীব্র গরম উপেক্ষা করে কাজ করছে। কাঠফাটা রোদে পথচারীরাও ভোগান্তির মুখে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর রাস্তাগুলোতে যান চলাচল কমে আসছে। মানুষ একান্ত কাজ ছাড়া ঘরের বাইরে বের হতে চাচ্ছে না।

বেলা ৩টার দিকে চৌরঙ্গী মোড়ে ক্লান্ত শরীরে গাছের ছায়ায় দাঁড়িয়ে ছিলেন রিকশাচালক আকবর আলী জানান, এক টানা ১০মিনিট রিকশা চালানোও দায় হয়ে যাচ্ছে। মানুষের চলাচলও রাস্তায় কমে এসেছে। সে কারণে আয়ও নেমে এসেছে অর্ধেকে।

খরতাপে মানুষের পাশাপাশি পশু-পাখিকুলেও নেমে এসেছে অস্থিরতা।

আজ দুপুরে শহর জনশূন্য হয়ে যায়। ভ্যাপসা গরম বাতাসের হাওয়ায় মানুষের শরীর পুড়ে যাওয়ার উপক্রম। দুপুরে মাগুরাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: