পহেলা বৈশাখের দুপুরে হটাৎই জনশূন্য মাগুরা শহর!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন-

মাগুরা শহরের সৈয়দ আতর আলী রোড। দুপুর ১টা মতো বাজে। এক স্থানে জটলা দেখে এগিয়ে গিয়ে দেখি একজন মানুষকে পাখা দিয়ে বাতাস করা হচ্ছে। ব্যাপার কি জিজ্ঞাসা করতেই বললেন, ভ্যানে মাল নিয়ে যাচ্ছিলাম হটাৎ করেই চারদিকে অন্ধকার হয়ে গেলো, চোঁখে কিছুই দেখতে পারছিনা। তারপরই অজ্ঞান হয়ে যায়। পরে লোকজন জ্ঞান ফেরায়। এত গরম কোনদিন দেখিনি।

আজ ১লা বৈশাখ। চৈত্রের শেষ সপ্তাহে গত পাঁচদিন ধরে তাপদাহে পুড়ছে মাগুরার পথঘাট-প্রান্তর। ভ্যাপসা গরম বাতাসের হাওয়ায় মানুষের শরীর পুড়ে যাওয়ার উপক্রম। খরতাপে মানুষের পাশাপাশি পশু-পাখিকুলেও নেমে এসেছে অস্থিরতা। আজ দুপুরে শহর জনশূন্য হয়ে যায়।

আজ দুপুরে মাগুরাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: