মাগুরায় নকল নবিসদের কালো ব্যাজ ধারন

মাগুরানিউজ.কমঃ

mnষ্টাফ রিপোর্টার-

সারা দেশের ন্যায় এক্সট্রা মোহরার (নকল নবিস) দের স্কেলভুক্ত করা ও ১২ মাসের বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবীতে কালো ব্যাজ ধারন কর্মসূচি পালন করেছে মহম্মদপুর সাবরেজিষ্ট্রী অফিসের নকল নবিসরা।

আজ বুধবার সকাল ১১ টার দিকে মহম্মদপুরে নকল নবিসগণ বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এক্সট্রা মোহরার(নকল নবিসরা ) জানান, আমরা আইন মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এক্সট্রা মোহরার (নকল নবিস)। বাংলাদেশের ৬৪টি প্রশাসনিক জেলার মধ্যে ৩টি পার্বত্য জেলা ব্যাতীত ৬১টি জেলায় ৪৯৫টি সাব-রেজিস্ট্রী অফিসে কর্মরত ১৫ হাজার নকল নবিসের মধ্যে প্রায় অর্ধেক নারী। নারী এক্সট্রা মোহরারদের বিনা পারিশ্রমিকে মাতৃকালীন ছুটি ভোগ করতে হয়। এক্সট্রা মোহরারদের চাকুরীতে পে-স্কেলভুক্ত না হওয়ায় সরকারী ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। রোগ ব্যাধি বা মৃত্যুবরণ করলে পরিবার পরিজন নিয়ে করূণ পরিণতির শিকার হন। এক্সট্রা মোহরারগণ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, এ ৩টি মৌলিক অধিকারসহ যাতায়াত ভাতা, টিফিন ভাতা, মহার্ঘভাতা এবং সরকারী যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।

তারা আরও জানান, রেজিস্ট্রেশন আইনের মূল উদ্দেশ্য মোহরার (স্থায়ী নকল নবিস) দ্বারা রেজিস্ট্রিকৃত দলিলের নকল কাজ সম্পন্ন করা হয়। অবিনাসযোগ্য স্থায়ী রেকর্ড সৃষ্টির মত অতীব গুরূত্বপূর্ণ কাজটি নকল নবিসদের মত অস্থায়ী কর্মচারী দ্বারা সম্পন্ন করা রেজিস্ট্রেশন আইনের মূল উদ্দেশ্যের পরিপন্থি। নকল নবিসগণ তাদের দাবী আদায়ে বিভিন্ন কর্মসূচী পালন করবেন বলে জানান।

তারা- ১৩ এপ্রিল কালো ব্যাজ ধারণ করবেন, ১৭ এপ্রিল ১২ঘটিকা থেকে ১ঘটিকা পর্যন্ত জেলা সদর অফিসে মানবন্ধন, ১৮ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত অর্ধদিবস কলম বিরতী, ২৪ এপ্রিল থেকে ২৮এপ্রিল পর্যন্ত পূর্ণদিবস কলমবিরতী এবং ২ মে ঢাকায় মহাসমাবেশ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: