মাগুরানিউজ.কমঃ
ষ্টাফ রিপোর্টার-
মাগুরায় ভূকম্পন হয়েছে বলে জানা গেছে। সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটের সময় এই ভূকম্পন অনুভূত হয়।
এ সময় সাধারন মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়। তারা ঘর ছেড়ে বাইরে চলে আসে। নদী ও পুকুরের শান্ত পানিতে ঢেউ উঠতে দেখা গেছে।
জেলা সদরসহ মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলার বিভিন্ন জায়গায় একই সাথে ভূমিকম্প হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে, এতে কোন ক্ষয়ক্ষতির খবর এখনো জানা যায়নি।

