মাগুরানিউজ.কমঃ
স্বাধীনতার আস্বাদ বড়ই মধুর। বড়ই তৃপ্তিদায়ক। বড়ই উপভোগ্য! কিন্তু অর্জনকে রক্ষা করা বড়ই কঠিন। বড়ই কষ্টসাধ্য। বড়ই সংগ্রামমুখর! একাত্তরে স্বাধীনতা যাদের রক্তের বিনিময়ে পাওয়া, যাদের সম্ভ্রমের ফসল, তাদের স্বপ্ন কি আজো পূরণ হয়েছে? আজও এই প্রশ্ন উঠে আসছে বারবার। কিন্তু উত্তর নেই, পক্ষে-বিপক্ষে ছাড়া। নিরপেক্ষভাবে এ প্রশ্নের জবাব দেয়াটা যে কারো পক্ষেই কষ্টকর! তবে কমইবা কি হয়েছে? আমরা লাল-সবুজ পতাকা পেয়েছি। মাতৃভাষা বাংলা পেয়েছি। অবারিত সবুজ পেয়েছি। সীমাহীন আকাশ পেয়েছি। অতল সাগর পেয়েছি। পেয়েছি নদীমাতৃক উর্বর ভূখণ্ড-প্রিয় বাংলাদেশ। কম কিসে, কিসের এই তর্ক! প্রাপ্তির এইদিনে কেন সহিংস রাজনীতির অনুপ্রবেশ? কেন বাংলাভাষার অমর্যাদা, কেন বিদেশী সংস্কৃতির আগ্রাসন! সব ধুয়ে মুছে যাক! আসুন, সবাই মিলে কণ্ঠ মেলাই-আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।


