মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশ দলে বেশিদিন হয়নি মুস্তাফিজের আগমন। তাতে কি? এই অল্প দিনেই তিনি টাইগার শিবিরের জন্য হয়ে উঠেছেন আস্থার প্রতীক। টাইগার ভক্ত ক্রিকেট পাগলদের কাছেও যেন মুস্তাফিজ বিশেষ একটা ব্যাপার। আর সে ক্ষেত্রে পছিয়ে নেই প্রত্যন্ত গ্রামের শিশুরাও। তারাও হতে চায় আগামীর সাকিব-মুস্তাফিজ কিংবা তামিম।
শহরতলীর পাশেই শিবরামপুর বড় মাঠে ভর দুপুরে চলছে ওদের ‘পিপিএল’ অর্থাৎ ‘পুকুর পাড়ের লীগ’ এমনটাই জানালো এই শিশুরা। সারাদিন খেলাধূলা করি, স্কুলে দেই নাই তাই স্কুলে পড়ি না এমনই সব সাবলিল উত্তর। এদেরই একজন ৯বছরের মুস্তাফিজ, নিজেকে কাটার মুস্তাফিজ বলে পরিচয় দিলো। বাংলাদেশ-বাংলাদেশ চিৎকারে জানিয়ে দিলো বিশ্বকাপ উম্মাদনার সঙ্গী ওরাও।


