মাগুরানিউজ.কমঃ
সন্ধায় মোমের আলোয় আধাঁর তাড়াবে মাগুরাবাসি।আজ ২৫ মার্চের সেই ভয়াল কালো রাত। ১৯৭১ সালের এই রাতে নিরীহ বাঙালির উপর হায়েনার মতো হামলে পড়েছিল পাকহানাদার বাহিনী। ঢাকার রাস্তা আর অলি-গলিতে বাঙালির রক্তের হলি খেলায় মেতে ওঠে তারা। দেশের অন্যান্য স্থানে হত্যা করা হয় হাজার হাজার মানুষকে।
বরাবরের মতো এই রাতটি স্মরণে মগুরাতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সংগঠন নানা উদ্যোগ নিয়েছে।
ভয়াল কাল রাত মুছে দিয়ে প্রচণ্ড শক্তিতে জেগে ওঠা বাঙালি এনেছিল স্বাধীনতার আলো। এই ২৫শে মার্চ রাতে একটি কোণেও যেন না থাকে অন্ধকার। যে যেখানেই থাকি জ্বেলে দিই আলোর প্রদীপ। শোককে শক্তি করে এগিয়ে যায় আলোকিত আগামীর দিকে।
আপনাদের প্রতি আমাদের অনুরোধ, যে যেখানেই থাকুন না কেন একটি মোমবাতি জ্বালিয়ে অংশ নিন নাম না জানা অগুনতি শহীদের আত্মত্যাগের সম্মানে।
-আপনাদের তোলা ছবি ইনবক্স করুন।


