টি-টোয়েন্টি বিশ্বকাপঃ শীর্ষ বোলার মাগুরার, শীর্ষ ব্যাটসম্যান চট্টগ্রামের

মাগুরানিউজ.কমঃ

file (10)ক্রীড়া প্রতিবেদক : ভারতের কাছে ১ রানের অবিশ্বাস্য হারের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনাটুকুও শেষ হয়ে গেছে বাংলাদেশের।

 

সুপার টেনে দলীয় অর্জন খুব একটা ভালো না হলেও ব্যক্তিগত সাফল্যে কিন্তু উজ্জ্বলই বাংলাদেশ। বৃহস্পতিবার পর্যন্ত টুর্নামেন্টে শীর্ষ ব্যাটসম্যান ও বোলার দুজনই বাংলাদেশের।

চট্টগ্রামে জন্মগ্রহণকারী বাংলাদেশী ক্রিকেটার তামিম ইকবাল সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে আছেন। ৫ ম্যাচে ৯৭.৩৩ গড়ে বাংলাদেশের ড্যাশিং ওপেনারের সংগ্রহ ২৯২ রান। তামিমের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১৯৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ।

৩ ম্যাচে ১৪৩ রান করে তিনে আছেন ইংল্যান্ডের জো রুট। পরের দুটি স্থান অবশ্য বাংলাদেশি ব্যাটসম্যানের দখলে। ৬ ম্যাচে ১৩৫ রান করে চারে সাব্বির রহমান। সমান ম্যাচে ১২৭ রান করে সাকিব আল হাসান আছেন পাঁচে।

বোলিংয়ে ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে শীর্ষে আছেন জন্মগ্রহণকারী বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান। সমানসংখ্যক ম্যাচে আফগানিস্তানের মোহাম্মদ নবীও ১০ উইকেট নিয়েছেন। তবে বোলিং গড়ে পিছিয়ে থাকায় দুইয়ে রয়েছেন আফগান স্পিনার।

৬ ম্যাচে ৯ উইকেট নিয়ে তিনে আছেন আফগানিস্তানের আরেক স্পিনার রশিদ খান। নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার মাত্র ৩ ম্যাচেই ৮ উইকেট নিয়ে আছেন চতুর্থ স্থানে।

৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে নেদারল্যান্ডসের পেসার পল ভ্যান মিকেরেন আছেন পাঁচে। ৬ ম্যাচে বাংলাদেশের পেসার আল-আমিন হোসেনও ৬ উইকেট নিয়েছেন। তবে বোলিং গড়ে পিছিয়ে থাকায় আল-আমিন আছেন ছয়ে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: