এবার অন্য মাত্রায় বাংলা নববর্ষ উদযাপন

মাগুরানিউজ.কমঃ

mnঢাকা অফিস: জাতীয়ভাবে বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপনে নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক বাণী প্রদান, বিভিন্ন জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, বিভাগীয় শহর, জেলা শহর ও সকল উপজেলায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকল কারাগার, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের ঐতিহ্যবাহী খাবারের ব্যবস্থা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, শিশু একাডেমি ও লোকশিল্প জাদুঘরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে অনুষ্ঠানের আয়োজন ইত্যাদি নানা কর্মসূচি রয়েছে জাতীয়ভাবে বঙ্গাব্দ নববর্ষ উদযাপনের আয়োজনে।
 
সকল সরকারী প্রতিষ্ঠানে ঐদিন নববর্ষের ছুটি থাকবে।
 
বৃহস্পতিবার বিকেলে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত জাতীয়ভাবে বাংলা নববর্ষ উদযাপনে আন্ত:মন্ত্রণালয় সভায় এসব জানান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
 
জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে বাঙালির একমাত্র অসাম্পপ্রদায়িক এই উৎসবকে অন্যান্যবারের তুলনায় বেশী চমকপ্রদ ও আকর্ষনীয় করার বিষয়ে সরকারের আরও নানা পরিকল্পনা রয়েছে বলেও জানান জাতীয়ভাবে বাংলা নববর্ষ উদযাপনের সাথে সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: