মাগুরানিউজ.কমঃ
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস-১।
আজকের ম্যাচে অবশ্য মুস্তাফিজ খেলতে পারছেন না। তারপরও তিনজন পেসার নিয়ে আজ ধর্মশালার মাঠে নামবে বাংলাদেশ।
তাহলে দেখে নিন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা, আল-আমিন হোসেন, আরাফাত সানী, তাসকিন আহমেদ।


