মাগুরানিউজ.কমঃ
আজ খুব ভোরে ঘুম থেকে আকাশে আধ খাওয়া কমলা রঙের সূর্য টাকে দেখতে না পেয়ে চমকে গেছেন বুঝি? অবাক হবেন না। তখন আসলে চাঁদের আড়ালে ঢাকা পড়ছিল সূর্য। চলছিল সূর্যগ্রহণ।
ইন্দোনেশিয়ার বিস্তৃত অঞ্চল জুড়ে আজ সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ দেখা গেছে। এশিয়া এবং অস্ট্রেলিয়ার অনান্য অঞ্চলেও দেখা গেছে এই গ্রহণ। বাদ যায়নি বাংলাদেশও। তবে তা ছিল আংশিক।
আজ ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে প্রায় ১০ হাজার জন জড়ো হয়ে ছিলেন। স্থানীয় সময় ভোর ৬টা ১৯ থেকে এই গ্রহণ শুরু হয়। ঘণ্টা খানেক পরেই সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলে চাঁদ।


