মাগুরানিউজ.কমঃ
স্বাধীনতার মাসে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেন শিকদার এমপি। বুধবার মিরপুরে শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে টাইগাররা।
বুধবার রাতে অভিনন্দন বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রিকেট দলের পাশাপাশি দলের ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত হয়েছে।


