মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশ দল ও সাকিবকে বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাকিবের ঘরের লোকেরা।
সাকিব আল হাসান, মাগুরার মাটির সন্তান। মাগুরাবাসীর গর্ব। বিশ্ব ক্রিকেটের অনন্য এক নাম। বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বের দরবারে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে যার ভূমিকা অপরিসীম।
মাগুরায় কেটেছে সাকিবের শৈশব-কৈশর। মাগুরার অলি-গলিতে ফুটবল আর টেনিস বলে ক্রিকেট খেলতে খেলতে আজ সাকিব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা, একটা ব্রান্ড। সাকিবের জেলা মাগুরার পক্ষ থেকে বিশেষ অভিনন্দন বাংলাদেশ দলকে। অভিনন্দন ‘মাগুরা নিউজ’ পরিবারের।


