‘সাবাশ বাংলাদেশ’ স্লোগানে মুখরিত মাগুরার অলিগলি

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক- 

অঘোষিত এক সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুরন্ত, দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছেন মাশরাফিরা। বুধবার রাত সোয়া ১১টার দিকে টাইগারদের জয় নিশ্চিত হওয়ার পর প্রকম্পিত হয়ে ওঠে সিলেটের রাজপথ। ‘সাবাশ বাংলাদেশ! সাবাশ!!’ স্লোগানে মুখরিত হয়ে মাগুরার পাড়া মহল্লা।

বাংলাদেশের বিজয় নিশ্চিত হওয়ার পরপরই উল্লাসে ফেটে পড়ে গোটা মাগুরা শহর।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে শহরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে ক্রিকেটপ্রেমীরা।

খেলা শেষ হওয়ার পরপর রাতেই শহরের সৈয়দ আতর রোড, নতুন বাজার, কলেজ রোড, সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে ক্রিকেটপ্রেমীরা। একইসঙ্গে চলতে থাকে স্লোগান ‘সাবাশ বাংলাদেশ!’।

একে তো গত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানের হারের মধুর প্রতিশোধ, তারওপর ফাইনাল নিশ্চিত হওয়ায় ক্রীড়াপ্রেমী মানুষের উচ্ছ্বাস ছিল অনেক বেশি। এই উচ্ছ্বাস ফাইনালের পরও বজায় থাকবে, এমনটা সবাই চায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: