মাগুরানিউজ.কমঃ
স্পোর্টস ডেস্ক-
আজ শুক্রবার মাশরাফি-সাকিবদের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল।
ভারতের বিপক্ষে মাশরাফিদের শুরুটা উড়ন্তই দেখতে চেয়েছিল সবাই। কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি।
যদিও ধোনির দলের বিপক্ষে প্রথম ম্যাচে ভালো শুরু করেও সেটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ফলে প্রথম ম্যাচে জয়টাও তাই হাতছাড়া হয়েছে টাইগারদের।
সাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে কোটি কোটি টাইগার সমর্থকদের আশার বানী শোনান। ভারতের বিপক্ষে ১৭ বলে ১৬ রান করে অপরাজিত থাকা মুশফিক তার পেজে জানিয়েছেন, ‘বাংলাদেশ প্রথম ম্যাচে ৪৫ রানের ব্যবধানে হেরেছে। আমরা খেলেছি টিম ইন্ডিয়ার বিপক্ষে। পরের ম্যাচেই আমরা পূর্ণশক্তিতে ফিরে আসব, ইনশাল্লাহ।
আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭ টায় ৩০ মিনিটে। এ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি।


