হিন্দু বিবাহ আইনে তালাক, প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-
হিন্দু বিবাহ আইনে তালাক সংযোজনের হাইকোর্টের রিট রহিত ও সিলেটে ধর্মীয় সভায় হামলাকারিদের শাস্তির দাবীসহ সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করনের বিভিন্ন দাবীতে মাগুরায় মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দুজোট মাগুরা জেলা শাখা।

আজ শুক্রবার ২৬ ফেব্রুয়ারী বেলা ১২টায় শহরের চৌরঙ্গীর মোড়ে মানববন্ধন শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা পরেশ কান্তি সাহা, সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাস, হাসি রানি বিশ্বাস, বলরাম বসাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন- সম্প্রতি কিছু এনজিও হাজার বছরের ঐতিহ্যবাহী হিন্দু আইনের ভিতরে ধর্মীয় চেতনার পরিপন্থীভাবে তালাক আইন সংযোজনের পরিকল্পনা নিয়েছে। এ জন্য একটি এনজিওর প্রধান এ্যাডভোকেট এলিনা খানসহ অশুভ চক্র হাইকোর্টে রিটসহ নানা কর্মকান্ড চালাচ্ছেন। অথচ কোন হিন্দু বা হিন্দু সংগঠন এমন কোন দাবী তোলেনি। তারা এটিকে হিন্দু সম্প্রদায়ের ইতিহাস ঐতিহ্যকে নিশ্চিহ্ন করার পায়তারা বলে দাবী করেন।

বক্তারা যে কোন মূল্যে হিন্দু আইনে তালাক আইন প্রবর্তন করতে দেয়া হবে না মর্মে হুশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: