ইতিহাস গড়ে জেমস আসছেন মাগুরায়

মাগুরানিউজ.কমঃ 

mn

ডেস্ক রিপোর্ট-

নতুন এক ইতিহাস গড়ে বিখ্যাত রকতারকা জেমস আসছেন মাগুরাতে।প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন জেমস। ‘দেশা দ্য লিডার’ ছবিতে দারুণ গান গাওয়ার জন্য ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জেমস। এর মধ্য দিয়ে তিনি রচনা করলেন নতুন ইতিহাস। তার আগে দেশের আর কোনো ব্যান্ডসংগীত শিল্পী জাতীয় পুরস্কারে সেরা গায়ক হতে পারেননি।

দেশীয় চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৬টি বিভাগে জেমসসহ ২৯ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে জাতীয় পুরস্কারে ভূষিত করেছে সরকার।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।

নগরবাউলের মন ভরানো গায়কী মন কেড়েছে জুরি বোর্ডের বিচারকদের। অবশ্য ‘দেশা দ্য লিডার’ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই আশা করা হচ্ছিলো, তিনি জাতীয় পুরস্কার জিতে যেতে পারেন। সেটাই সত্যি হলো।

আগামী ৩ এপ্রিল চলচ্চিত্র দিবসে জেমস ও অন্যান্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: