মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের নির্বাচন স্থগিত

মাগুরানিউজ.কমঃ 

mnঢাকা অফিস-

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের নির্বাচনী তফসিল থেকে মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নসহ নির্বাচন ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। 

বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান জানান, নির্বাচন কমিশন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনের ক্ষেত্রে জটিলতার কারণে ১২টি ইউনিয়নকে বাদ দিয়েছে।

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের নির্বাচন স্থগিত করার বিষয়ে পরিপত্রে লেখা হয়েছে স্থানীয় সরকার বিভাগের তালিকায় নির্বাচনের তারিখ ০৫/০৬/১১/দেখানো হয়েছে, কিন্তু সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের নির্বাচনের তারিখ ২৬/১০/১১ হবে।

ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার ঘাঘর ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া রংপুরের বাচোর, হোসেনগাঁও, নন্দুয়ার রানীসাংকইল পৌরসভা এলাকা সম্প্রসারণের ফলে উল্লেখিত ইউনিয়নসমূহের ভোটার তালিকা পুনর্বিন্যাস সম্পন্ন হয়নি।

খুলনা জেলার বেগমপুর, শংকরচন্দ্র ও তিতুদহের ভোটার তালিকা পুনর্বিন্যাস সম্পন্ন হয়নি।

নীলফামারীর খোকশাবাড়ী, টুপামারী ও আমিনাবাদ ইউনিয়নের ওয়ার্ড সীমানা নির্ধারণ সম্পন্ন হয়নি।

বরিশাল চরফ্যাশনের আমিনাবাদ ও নুরাবাদ ইউনিয়নের ভোটার তালিকা পুনর্বিন্যাস সংক্রান্ত কারণে স্থগিত করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: