রাজশাহীতে রাবি শিক্ষার্থী মাগুরার ফারজানা আফরোজের মৃতদেহ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ

mn

ঢাকা অফিস-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফারজানা আফরোজ নামে এক শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরের রাজশাহী মহনগরীর শিরোইলের শান্তিবাগ এলাকার একটি বাসায় ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন। ফারজানা আফরোজ (ফাতেমা) মাগুরা জেলার মুন্সিপাড়া এলাকার মুন্সি সৈয়দুজ্জামানের কন্যা বলে পুলিশ সুত্রে প্রকাশ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, মেয়েটি বিবাহিতা বলে শুনেছি। এ বিষয়ে পুলিশকে বলা হয়েছে। তারা খতিয়ে দেখছে।

নগরীর বোয়ালিয়া থানার এসআই সেলিম রেজা সংবাদমাধ্যমকে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী ফারজানা আফরোজ (ফাতেমা) শিরোইলের শান্তিবাগ এলাকার একটি ফ্লাটে থাকতেন। দুপুরে পাশের ফ্লাটের এক ব্যক্তি দরজা বন্ধ দেখতে পেয়ে জানালা দিয়ে খোঁজ নেয়ার চেষ্টা করে। এরপর জানালা খুলে ওই শিক্ষার্থীকে ফ্যানের সাথে ওড়না পেঁচিয় ঝুলন্ত অবস্থায় দেখতে পান ওই ব্যক্তি। এসময় ওই ব্যক্তি দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে আমাদেরকে (পুলিশকে) খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

আত্মহত্যার কারণ জানা যায়নি উল্লেখ করে সেলিম রেজা জানান, লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: