মাগুরানিউজ.কমঃ
নিউজ ডেস্ক-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র দেয়া শুরু করেছে বিএনপি।
শুক্রবার রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মনোনয়নপত্র দেয়ার এ কার্যক্রম শুরু হয়।
প্রথম দিন বরিশাল ও খুলনা বিভাগ এবং নোয়াখালী জেলার আড়াইশ’রও বেশি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীকে প্রত্যয়নপত্র দেয়া হয়।


