মাগুরায় শিকারী ঈগলের প্রাণ রক্ষা করলেন উপজেলা নির্বাহী অফিসার

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের খর্দ ফুলবাড়ি সড়কের পাশ থেকে বৃহস্পতিবার একটি ঈগল পাখি উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন হোসেন।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন হোসেন জানান, ঘটনার সময় বিকেল ৪টার দিকে তিনি দাপ্তরিক কাজে গাড়িতে করে নহাটার দিকে  যাচ্ছিলেন। পথে খর্দ ফুলবাড়ি এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জটলা দেখতে পেয়ে গাড়ি থামান। এ সময় একদল শিশু পা বাঁধা অবস্থায় ঈগল প্রজাতির বড় একটি পাখি নিয়ে টানাহেঁচড়া করছিল। স্থানীয়দের সহায়তায় তিনি পাখিটি উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন।

পাখা ছড়ানো অবস্থায় পাখিটির দৈর্ঘ্য চার ফুট। ছাই রঙের পালকের মধ্যে সাদা ডোরাকাটা দাগ রয়েছে। কোন কারণে গুরুতর আহত হয়ে পাখিটি শিশুদের হাতে ধরা পড়ে বলে ধারণা করা হচ্ছে।

মহম্মদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা জানান, পাখিটি শিকারি ঈগল প্রজাতির। বিরল এই পাখি এখন আর দেখা যায় না। বিল এলাকায় মাছ খেয়ে জীবনধারণ করে। পাখিটির এখন চিকিৎসা চলছে। পাখিটি উড়তে পারছে না।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন হোসেন বলেন, পাখিটি সুস্থ হলে অবমুক্ত করা হবে।

-ছবি সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: