ভর দুপুরে আগুন জ্বালিয়ে শীত নিবারনে মাগুরার ছিন্নমূল মানুষেরা।

মাগুরানিউজ.কমঃ 

mn

মাগুরাতে বেড়েছে শীতের তীব্রতা। ভরা মাঘের বৃষ্টিতে বিপাকে পড়েছে কর্মজীবী মানুষ। শীতের তীব্রতা আরো বাড়ার সাথে সাথে এ অবস্থা আগামীকাল পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র।

শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন দিনমজুর, রিক্সাচালকসহ শ্রমজীবি ও ছিন্নমূল মানুষেরা। পাশাপাশি শিশু ও বৃদ্ধরা নিউমোনিয়া, স্বর্দি, জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। 

আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভারত মহাসাগরের দক্ষিন উপকূলে সৃষ্ট নিম্নচাপের কারনে মেঘ ও কুয়াশার প্রভাবে সারাদেশের মত মাগুরাতেও তাপমাত্রা কমেছে। এ অবস্থা আগামীকাল পর্যন্ত থাকতে পারে। তবে মেঘ কেটে গেলেই শীতের তীব্রতা আরো বাড়বে।

মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাড়ান-

মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের সহযোগিতার জন্য বিশ্বজোড়া মাগুরাবাসীর বিশেষ সম্মিলিত উদ্যোগ ”SAVE MAGURA” (সেভ মাগুরা)। মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের শীত নিবারনের উপকরন প্রদানের এই মানবিক উদ্যোগ আপনাদের সকলের সহযোগিতা ছাড়া পুরন করা সম্ভব নয়। প্রতিটি মাগুরাবাসীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীতা সম্ভব করবে আপাত এক অসম্ভবকে।

আমরা প্রতিটি উন্নয়নকামী মাগুরাবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি। থাকুন মাগুরার পাশে, মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের পাশে। আমরা সবাই যদি অন্ততঃ একজনের জন্য হলেও গরম কাপড়ের ব্যবস্থা করতে পারি তাহলেই আমাদের লক্ষ পুরন হবে। শীতে আর কষ্ট পাবেনা মাগুরার একজন মানুষও।

মাগুরার পাশে থাকুন-

”SAVE MAGURA” (সেভ মাগুরা)’র সাথে যোগাযোগ করতে ফোন করুন –

০১৭৩৬ ১৮০ ৭৮৯,

০১৮৫৫ ৪৮৫ ৫৩৮ নাম্বারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: