শ্রীপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন

মাগুরানিউজ.কমঃ

mn

ভিশন বাংলাদেশ’র জেলা চক্ষুসেবা প্রকল্পের আওতায় সাইটসেভার্স, ন্যাশনাল আই কেয়ার ও ব্র্যাকের সহযোগিতায় আকিজ ট্রাস্ট ও আদ্-দ্বীন হাসপাতালের উদ্যোগে গত শনিবার ও রবিবার দু’দিনব্যাপী মাগুরার শ্রীপুর উপজেলার জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৭’শত সাধারণ রোগীকে চিকিৎসাসেবা প্রদান ও ১’শত গরীব,দুঃস্থ ও অসহায় ছানি রোগীকে বিনামূল্যে অপারেশন, ঔষধ, খাবার, পরামর্শপত্র ও চশমা প্রদান করা হয়েছে।

আদ্-দ্বীন এর উপ-পরিচালক মোঃ ফজলুল হকের সার্বিক ব্যবস্থাপনায় চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডাঃ মিনহাজুর রহমানের নেতৃত্বে ও চিকিৎসাসেবায় এ চক্ষু ক্যাম্প পরিচালিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চক্ষু বিভাগের সিনিয়র ম্যানেজার মোঃ রবিউল ইসলাম, মাগুরা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নিজাম উদ্দিন ও শাখা ব্যবস্থাপক মোঃ শওকত আলী ।

মোঃ আশরাফ হোসেন পল্টু
শ্রীপুর, মাগুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: