মাগুরানিউজ.কমঃ
অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাট-বলের অলরাউন্ড পারফরম্যান্সে বিপিএলে টানা দ্বিতীয় জয় পেয়েছে রংপুর রাইডার্স। ১০৯ রানের স্বল্প পুঁজি নিয়েও সিলেট সুপার স্টার্সকে ৬ রানে হারিয়েছে সাকিবের দল।
বৃহস্পতিবার মিরপুরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১০৯ রান করে রংপুর। জবাবে ১৯.২ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় সিলেট।
ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেছিলেন সাকিব। পরে বল হাতে ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আগের ম্যাচেও ব্যাট হাতে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলার পর বোলিংয়ে ৪ উইকেট নিয়ে রংপুরের জয়ের নায়ক ছিলেন সাকিব। টানা দুই ম্যাচে ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে তার হাতেই।

