মাগুরায় নিরু মুন্সী হত্যাকারিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ

mnমাগুরা শহরের ব্যবসায়ী মুন্সী এমদাদুল হক নিরু’র খুনের ৬ মাস অতিবাহিত হলেও দৃশ্যত কোন অগ্রগতি না হওয়ায় ওই মামলার ১নং আসামী ইকবাল হোসেন কাবিলসহ সকল আসামীদের গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার শহরে মানববন্ধন করেছে এলাকাবাসি ও তার পরিবারের সদস্যরা।

শহরের ভায়নার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে নিহত নিরু মুন্সীর স্ত্রী আঁখি আক্তার জানান, এ বছর ১৮ মে নিরু মুন্সী তার গ্রামের বাড়ি শ্রীপুরের কচুয়া থেকে মাগুরা ফেরার পথে আসামীরা মাগুরা সদরের বাঁশকোটা এলাকায় তাকে নৃশংশভাবে কুপিয়ে যখম করে। মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা শেষে তাকে ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ মে তিনি মারা যান।  মৃত্যুর আগে তিনি আসামীদের সম্পর্কে বিস্তারিত বলে গেছেন বলে তার স্ত্রী ও মামলার বাদী জানান। কিন্তু আসামীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদেরকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করছে না বলে নিরু মুন্সির স্ত্রী ৩ কন্যার জননী আখি অভিযোগ করেন। তিনি তার স্বামী হত্যার বিচার দাবী করেন।

তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপির কাছে এ বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহবান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: