পৌর নির্বাচন সব দলের জন্য সুযোগ : প্রধানমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ

Sheikh_Hasina_mn

ন্যাশনাল ডেস্কঃ

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব দলের অংশগ্রহণে পৌর নির্বাচন দেখতে চায় আওয়ামী লীগ। এই নির্বাচন সব দলের জন্য একটি সুযোগ। কারণ দলীয়ভাবে স্থানীয় নির্বাচন হলে রাজনৈতিক ব্যক্তিদের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের বৈঠকপূর্ব সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। তাই সব দলের প্রতি আহ্বান জানাব স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে। কারণ এতে সব দলের শক্তিশালী হওয়ার সুযোগ থাকবে।

শেখ হাসিনা আরো বলেন, দলীয়ভাবে স্থানীয় নির্বাচন হলে রাজনৈতিক ব্যক্তিদের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে।

পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রক্রিয়া নির্ধারণ করতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের বৈঠকে বসেছে আওয়ামী লীগ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: