সাকা-মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল। মাগুরায় পুলিশের সতর্ক অবস্থান

মাগুরানিউজ.কম:
mn
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে করা আবেদনের রায় ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত এ রায়ে দুই যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।
 
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ বুধবার সকাল সাড়ে ১১টায় রায় ঘোষণা করেন।
 
এটি সাকা চৌধুরী ও মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত আদেশ। এর ফলে দণ্ড কার্যকরে আর আইনি বাধা থাকল না। এখন তাদের সামনে আর একটি সুযোগ আছে, তা হলো রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া। এরপর দণ্ড কার্যকরের বিষয়টি আসবে।
   
১৯৭১ সালে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
 
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেন সাকা চৌধুরী। আপিলে তাঁর মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকে।

রায়কে কেন্দ্র করে গতকালের মতো আজও মাগুরায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। শহরে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোর থেকেই শহর জুড়ে পলিশ সতর্ক অবস্থান নিয়েছে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: