মাগুরানিউজ.কম:
শীতকাল এলেই চারদিকে বাহারি ফুলের মেলা বসে। শীতকে বরণ করতে থাকে ফুলের এমন আয়োজন। এক ফুল থেকে অন্য ফুলে উড়ে মধু খেতে ব্যস্ত থাকে সময়ের মৌমাছি, প্রজাপতিরা। বাড়ি বা অফিসের সামনে, ঘরের পেছনে, রাস্তার ধারে, সিঁড়িতে-বারান্দায় টবে, গ্রীলে ঝোলানো টবে আর শখের বাগানে শোভা পায় লাল, হলুদ, বেগুনী, সাদা, গোলাপিসহ নানা রঙের নানা জাতের ফুল।
শীতকালের সবচাইতে সাধারণ যে ফুল, তার নাম গাঁদা। খুব সহজেই এই ফুলটি ফোটে বাগানে কিংবা আপনার বারান্দার টবে।
মাগুরাতে ইতিমধ্যেই ফুটেছে গাঁদা, আর জানান দিতে শুরু করেছে আমিও এসে গেছি। শীতের বার্তা নিয়ে যেমন হাজির হয়েছে পিঠা।


