আবার জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতেছে খুলনা।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনার শিরোপা জয়ের দিন শতক করেছেন ইমরুল কায়েস। তার আক্রমণাত্মক শতকের সুবাদে ৭ উইকেটে ২৮৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে খুলনা।

খুলনার ইনিংস শেষেই ড্র মেনে নেন দুই অধিনায়ক।

১০৪ বলে ১০৭ রানের দারুণ এক ইনিংস খেলেন ইমরুল। তার ঝড়ো ইনিংসটি ১৩টি চার ও ৩টি ছক্কায় সাজানো। ৬২ রানে অপরাজিত থাকেন অলরাউন্ডার জিয়াউর রহমান।

রংপুরের তানভীর হায়দার ৫৬ রানে নেন দুই উইকেট। প্রথম ইনিংসে শতকের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই।

এর আগে ৭ উইকেটে ৩২৪ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে রংপুর। ২০ রান যোগ করতেই শেষ তিন উইকেট হারানো দলটি অলআউট হয় ৩৪৪ রানে।

১২৭ রানে ৫ উইকেট নিয়ে খুলনার সেরা বোলার অধিনায়ক আব্দুর রাজ্জাক। এছাড়া মুরাদ খান ৬৬ রানে নেন ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর: ১১৩.৫ ওভারে ৩৪৪ (আরাফাত ৪, কল্যাণাশীষ ২৭, নবীন ২১, নাহিদুল ২, আরিফুল ২৩, ধীমান ৬৯, তানভীর ১০৫, সোহরাওয়ার্দী ৬৬, সাজেদুল ১, বিশ্বনাথ ১১*, সাদ্দাম ৮;  রবিউল ২২-৪-৬৪-১, জুপিটার ২-০-১৪-০, রাজ্জাক ৪৫-৯-১২৭-৫, এনামুল (২) ১৩-০-৩১-০, মুরাদ ২১.৫-৩-৬৬-৪, বক্কর ১-০-১-০, মেহেদি ৮-০-৩৪-০, ইমরুল ১-০-৬-০)

খুলনা: ৭০ ওভারে ২৮৬/৭ ইনিংস ঘোষণা (জুপিটার ১০, মেহেদি ২১, ইমরুল ১০৭, তুষার ১২, বক্কর ৩২, জিয়া ৬২*, এনামুল (২) ২৭, মাহমুদুল ০, মুরাদ ৬*; সাজেদুল ৪-১-১৭-০, সাদ্দাম ৩-০-২৭-১, সোহরাওয়ার্দী ১৬-২-৬৭-১, আরিফুল ১-০-৬-০, বিশ্বনাথ ১৭-৪-৫৯-১, নাহিদুল ১৫-২-৪৯-১, তানভীর ১৪-১-৫৬-২)

ফল: ড্র।

ম্যাচ সেরা: তানভীর হায়দার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: