ইচ্ছা করলেই নববর্ষে ২ দিন অতিরিক্ত ছুটি কাটাতে পারবেন

মাগুরানিউজ.কম:

bosabi-1_87720ইচ্ছা করলেই নববর্ষে ২ দিন অতিরিক্ত ছুটি কাটাতে পারবেন। ২০১৬ সালের জন্য সরকারি ছুটির নতুন তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন ছুটির তালিকায় বৈসাবি উৎসবের জন্য দুই দিনের ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে।

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০১৬ সালের জন্য সরকারি ছুটির তালিকায় বৈষাবি উৎসবের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। ২৯শে চৈত্র ও ২রা বৈশাখ ঐচ্ছিক ছুটিসহ ২০১৬ সালের ছুটির তালিকার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

তিনি আরও জানান, বাংলা নববর্ষ উপলক্ষে ১লা বৈশাখ সাধারণ সরকারি ছুটি। ২০১৬ সালে পার্বত্য চট্টগ্রামে বর্ষবরণ উৎসব বৈসাবি উপলক্ষে দুই দিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। এছাড়া আগের মতো অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের উৎসবের জন্য তিন দিন ঐচ্ছিক ছুটি থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০১৬ সালের মোট সরকারি ছুটি ২২ দিন। ১৪ দিন সাধারণ ছুটি। এর মধ্যে চার দিনের সাপ্তাহিক ছুটি পড়েছে। আট দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: