মাগুরাসহ ৬ জেলা থেকে যোগ্য একজন ফ্রিল্যান্সার খুঁজে পায়নি বেসিস!!!

মাগুরানিউজ.কম:

mnআউটসোর্সিং খাতে অবদান রাখায় ৯৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

সোমবার রাজধানীর কাকরাইলের ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড-২০১৫ এর পুরস্কার দেয়া হয়।

অনলাইন আউটসোর্সিংয়ে নিয়োজিত ব্যক্তি ও আইটি ফার্মকে তাদের অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেয়া হয়েছে। জেলা ভিত্তিক সেরা আউটসোর্সিং অ্যাওয়ার্ড পেয়েছেন ৫৮ জন। মানসম্মত প্রতিযোগী না পাওয়ায় বান্দরবন, ভোলা, ঝালকাঠি, খাগড়াছড়ি, মাগুরা ও রাঙ্গামাটিতে কাউকে মনোনীত করা হয়নি।

পেশাদার ফ্রিল্যান্সার না পাওয়ায় দ্বিতীয় বারের মতো জেলা পর্যায়ে অনলাইন আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় এবং এ কাজে দক্ষতা ও যোগ্যতার স্বীকৃতি দেয়ার এই রীতিতে উল্লেখিত জেলা থেকে যোগ্য কোনো ফ্রিল্যান্সার খুঁজে পায়নি বেসিস।

প্রথমবারে ৬৪ জেলার মধ্যে কোনো পদক পায়নি ৩ জেলা। কিন্ত এবার সেটা দাঁড়িয়েছে দ্বিগুণে, ‘তার মানে ৬ জেলায় নেই কোনো দক্ষ ফ্রিল্যান্সার। সে সর্ম্পকে জানতে চাইলে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড-২০১৫ এর আহ্বায়ক শাহ ইমরাউল কায়ীশ সংবাদমাধ্যমকে জানান, প্রথমবছরের তুলনায় এবারের বিচারের মানদন্ড আরও উন্নত করা হয়েছে। ৬ জেলার থেকে যারা এখানে আবেদন করেছিলেন তার মধ্যে থেকে ভালো মানের ফ্রিল্যান্সার খুঁজে পাওয়া যায়নি। এবার একজন ফ্রিল্যান্সারের সব দিক গুরুর্ত্বসহকারে দেখা হয়েছে।’

বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়েছে তাদের মধ্যে ৩ জন নারী, ৮টি ব্যক্তিগত, ১০টি কোম্পানি, ১৫টি আউটসোর্সিং প্রতিষ্ঠান এবং ৫৮ জেলার ফ্রিল্যান্সারদের এই পুরস্কার দেয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: