মাগুরার সেই কলেজ ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন। তিনজনের বিরুদ্ধে মামলা

মাগুরানিউজ.কম:

mn

মাগুরা থেকে যশোরে গিয়ে ধর্ষিত কলেজ ছাত্রীর ডাক্তারি পরীক্ষা যশোর ২৫০ শয্যা হাসপাতালে সম্পন্ন হয়েছে। রবিবার তার ডাক্তারি পরীক্ষার কথা জানিয়েছেন হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আলমগীর কবির।

এদিকে রবিবার মাগুরা মহিলা কলেজের ওই ছাত্রী তিন জনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় একটি মামলা করেছেন। পুলিশ জানায় এরা হলো, যশোরের বাঘারপাড়া উপজেলার সাদ্দামপুর গ্রামের ইয়াকুব সরদারের ছেলে রিমন হোসেন, শহরের নীলগঞ্জ সুপারিবাগান এলাকার শুভ এবং সিটি কলেজপাড়ার বুলেট। এর মধ্যে অভিযুক্ত রিমন শহরতলীর শেখহাটি এলাকার শরাফত হোসেনের সেনা ছাত্রাবাসে থাকে এবং পলিটেকনিট ইনস্টিটিউটের ইলেক্ট্রনিক বিভাগের শেষ বর্ষের ছাত্র।

গত শনিবার মাগুরা থেকে কলেজছাত্রী যশোরে রনি নামে তার এক প্রেমিকের সাথে দেখা করতে। রনি খুলনার রুপসা থানার নন্দনপুর গ্রামের আলমগীর শেখের ছেলে। তারা শেখহাটিতে এসে বুলেট ও শুভর কাছে আসে। বুলেট ও শুভ তাদের রিমনের মেসে নিয়ে যায়। পরে রনিকে আটকে রাখে বুলেট ও শুভ। আর রিমন ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীকে র্ধষণ করে। ধর্ষণের পর রনির পিতার কাছে মোবাইল করে মুক্তিপণ আদায় করে ওই দুর্বৃত্তরা। পরে আশেপাশের লোকজন জানতে পেরে পুলিশে খবর দিলে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইউসুফ আলী রিমনকে আটক করে। তবে বুলেট ও শুভকে আটক করতে পারেনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: