চলছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। মাগুরায় প্রথম দিন অনুপস্থিত ২৬৮ জন

মাগুরানিউজ.কম:

magura_map

গতকাল থেকে শুরু হয়েছে জেএসসি পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথমপত্র বিষয়ের পরীক্ষা। আজ সোমবার জেএসসি শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র ও জেডিসি শিক্ষার্থীদের আকাঈদ ও ফিকাদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের ১০ জেলায় ২৪৩টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ৪ হাজার ৩৫৮ জন পরীক্ষার্থী। যশোর শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ বছর জেএসসি পরীক্ষায় শিক্ষা বোর্ডের ১০ জেলায় পরীক্ষার্থী ছিল ২ লাখ ১৪ হাজার ৮৬০ জন। উপস্থিত হয় ২ লাখ ৫ হাজার ৮৬৪ জন।

প্রথম দিন অনুপস্থিত ছিল ৪ হাজার ৩৫৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে যশোর জেলায় অনুপস্থিত ছিল ৭৬৬ জন, খুলনায় ৫৯৮ জন, সাতক্ষীরায় ৪৭৭ জন, ঝিনাইদহে ৫২৫ জন, মাগুরায় ২৬৮ জন, বাগেরহাটে ৩৪৮ জন, চুয়াডাঙ্গায় ৩শ’ জন, মেরেপুরে ২৮০ জন, নড়াইলে ১৯৫ জন ও কুষ্টিয়ায় ৬০১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এ ব্যাপারে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, জেএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে শুরু হয়েছে। গত বছরের তুলনায় অনুপস্থিতির সংখ্যা কমেছে। আমরা চেষ্টা করবো অনুপস্থিতির হার আরো কমাতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: