মাগুরায় সম্পত্তির লোভে বোনকে হত্যার চেষ্টা, আটক ১

মাগুরানিউজ.কম:

mnসম্পত্তির লোভে বোনকে হত্যার চেষ্টা করেছে সৎ ভাইয়েরা। শনিবার গভীর রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

ঘটনায় ভুক্তভোগী রুবিয়া বেগমকে (৪০) হাত-পা ও মুখ বাধা আহত অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তিলাম মোল্যা নামে সৎভাইকে রবিবার আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।

হাসপাতালে চিকিৎসাধীন রুবিয়া বেগম জানান, তিনি দুই সন্তান ও স্বামীসহ মাগুরা শহরের নিজনান্দুয়ালীতে থাকেন। তার বাবা মৃত সাদেক মোল্যার দুইটি পক্ষ। তিনি প্রথম পক্ষের একমাত্র সন্তান। দ্বিতীয় পক্ষের রয়েছে ৭ ভাইবোন। বাবার মৃত্যুর পর সম্পত্তির  ভাগ থেকে তার সৎভাইবোনেরা তাকে বঞ্চিত করে। এ নিয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বিচারাধীন রয়েছে।

গত শনিবার তার মামা হাসিম মোল্যার অসুস্থতার খবর পেয়ে দেখতে যান। রাতে প্রাকৃতিক কারণে ঘরের বাইরে গেলে সৎভাই তিলাম মোল্যা ও কামরুলসহ ৪ ব্যক্তি তাকে মুখ ও হাত-পা বেধে বাড়ি পাশের বাঁশতলায় হত্যার উদ্দেশে নিয়ে মারধর করে। কিছুক্ষণ কর পর তার পাশে শুয়ে থাকা খালাতো বোন রত্না খাতুন তার ফিরতে দেরি দেখে ঘরের বাইরে গিয়ে তাকে ডাকাডাকি করলে তারা তাকে ওই অবস্থায় ফেলে রেখে চলে যায়।

এদিকে রত্না তার সাড়া না পেয়ে বাড়ির লোকজনদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পার্শ্ববর্তী বাঁশতলায় হাত-পা ও মুখ বাধা অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। 

এ ব্যাপারে মহম্মদপুর থানার ওসি (তদন্ত ) সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছেন। এতে অভিযুক্ত তিলাম মোল্যাকে আটক করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: