বৃষ্টির শঙ্কা কেটেছে, সাড়ে সাতটায় ফাইনাল খেলা শুরু

মাগুরানিউজ.কমঃ

mnক্রিকেট উন্মাদনায় হারিয়ে যেতে বসা চট্টগ্রামে প্রথমবারের মত অনুষ্ঠিত শেখ কামাল ক্লাব কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে সৃষ্টি হওয়া ফুটবল জাগরণের অবশেষে সফল সমাপ্তি হতে যাচ্ছে। সকাল থেকে কপালে ভাজ সৃষ্টিকারী বৃষ্টি ধীরে ধীরে কমতে শুরু করেছে। ফলে আশ্বিনের আকাশ থেকে কালো মেঘ সরার পাশাপাশি আয়োজকদের কপাল থেকে চিন্তার ভাজও উবে যাচ্ছে। 

স্বাগতিক চট্টগ্রাম আবাহনী ও কিং ফিশার ইস্ট বেঙ্গলের মধ্যকার দু’বাংলার একটি ফুটবল মহারণ দেখার সেই সুযোগটাও পাচ্ছে চট্টগ্রামবাসী। প্রস্তুত রয়েছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক চট্টগ্রাম আবাহনী। দল দুটিও টিম হোটেল থেকে স্টেডিয়ামের আসার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে শেখ কামাল ক্লাব কাপ আর্ন্তজাতিক ফুটবল টুর্নামেন্টের ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্পাদক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর বাংলামেইলকে বলেন, ‘সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি আস্তে আস্তে কমতে শুরু করেছে। বিকেল থেকে বৃষ্টি অনেকটাই বন্ধ হয়ে গেছে। আশা করছি যথা সময়েই সন্ধ্যা সাড়ে সাতটায় ফাইনাল খেলা শুরু করতে পারব। সব প্রস্তুতি আমরা সম্পন্ন করে এনেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: