আসছে কাত্যায়নী পূজা। মাগুরাতে চলছে সাজ সাজ রব

মাগুরানিউজ.কমঃ 

Puja-mn

এবারও দেশের সবচেয়ে জাকজমকপূর্ণ ও বিশ্বের সর্ববৃহৎ কাত্যায়নী পূজার আয়োজন করা হয়েছে মাগুরায়। এ পূজাকে সামনে রেখে সাজ সাজ রব বিরাজ করছে গোটা মাগুরায়।

দুর্গা পূজার ঠিক ১ মাস পর একই তিথিতে লাখ লাখ দর্শকের সমাগমে জাকজমকপূর্ণভাবে মাগুরায় কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়। নবমীর দিনে বিভিন্ন মণ্ডপে অনুষ্ঠিত হয় জগদ্ধাত্রী পূজা। শহরজুড়ে আলোকসজ্জা ও লাখো মানুষের উপস্থিতিতে গোটা শহর পরিণত হয় উৎসবের শহরে।

প্রতিবছর এসব মন্ডপের সামনে এই উপমহাদেশের বিভিন্ন স্থাপত্যের আদলে নির্মিত হয় ৮০ থেকে ১০০ ফিট উচ্চতার বর্ণিল তোরণ। এছাড়া মন্ডপগুলো বেষ্টিত হয় বিভিন্ন পূরাকীর্তির আদলে। সন্ধ্যার সাথে সাথেই গোটা শহর আলোকিত হয় বাহারি আলোকসজ্জায়।

এ জেলায় কাত্যায়নী পূজাই হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। দেশের বিভিন্ন জেলা এমনকি পাশ্ববর্তী দেশ ভারত, নেপাল থেকে বহু দর্শনার্থী মাগুরাতে আসেন পূজা দেখতে। এ উপলক্ষে শহরের বিভিন্নস্থানে দৃষ্টি নন্দন লাইটিং, তোরণ, গেট, প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। চোখ জুড়ানো ঝলমলে আলোকসজ্জায় সাজানো হয়েছে পূজামণ্ডপসহ আশপাশের এলাকা।

শহরের জামরুলতলা, সাতদোহাপাড়া, নতুন বাজার, দরিমাগুরা, বাটিকাডাঙ্গা, পারনান্দুয়ালী, সাজিয়াড়া, শিবরামপুর পূজা মণ্ডপসহ বিভিন্ন মণ্ডপগুলোকে অপরূপ সাজে সজ্জিত করার জন্যে ডেকোরেটরের কর্মীদের কাজ চলছে রাত জেগে।

এ পূজাকে ঘিরে সব ধর্মের মানুষের অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয় মাগুরায়। এ পূজাকে ঘিরে এ অঞ্চলের হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ উৎসবে মেতে ওঠেন। এ বছর কাত্যায়নী পূজা উপলক্ষে তিনদিনে কমপক্ষে ৩০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: