আজ শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
- শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী আটক, হত্যার দাবি পরিবারের
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
মাগুরানিউজ.কম:
বহুল আলোচিত পাকিস্তান লিগে ইতিমধ্যে খেলার কথা জানিয়েছেন কেভিন পিটারসেন, ব্রাভো, গেইলদের মতো তারকারা। ক্রিকইনফো দাবি করছে, বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও পিসিএলে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন দলের হয়ে তিনি খেলবেন তা জানা যায়নি।
গতকাল পিসিবি এই প্রতিযোগিতার লোগো উন্মোচন করে। কিন্তু ভেন্যু সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি।
গত সপ্তাহে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতে লিগটি আয়োজন করা হবে।
লোগো উন্মোচনের খবর জানাতে যেয়ে ক্রিকইনফো লিখেছে, গ্রান্ট ইলিয়ট, কেভিন পিটারসেন, টিম ব্রেসনান, সাকিব আল হাসান, ব্রাভো, কিরন পোলার্ড, ড্যারেন স্যামির মতো তারকারা পিসিএলে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকিস্তানের জনপ্রিয় সংগীত শিল্পী আলী জাফর পিসিএলের ‘অফিসিয়াল সং’য়ে কণ্ঠ দিয়েছেন। গানের সঙ্গে কোমর দোলান, মাহিরাহ খান, আয়েশা ওমর, নাদিয়া হুসেইনসহ দেশটির কয়েকজন জনপ্রিয় টিভি অভিনেতা।
লোগো উন্মোচিত হলেও একটি বিষয়ে এখনো ধোঁয়াশা রেখে দিয়েছে পিসিবি। কারা দল কিনছে, কারা সম্প্রচারের দায়িত্ব পাচ্ছেন-এসব বিষয়ে কিছু জানানো হয়নি।


