প্রশিক্ষন সাথে কর্মভাতা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন

মাগুরানিউজ.কম:

unnamedgjhgf

বেকার জীবনের প্রথম কর্মভাতা। মাননীয় প্রধানমন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রশিক্ষণে অংশগ্রহনকারী যুব ও যুব মহিলারা। সরকারের এ উদ্যোগের প্রশংসা করেছেন সচেতন মানুষেরা।

মাগুরার মহম্মদপুর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে সংযুক্ত ৯১৫ জন যুব ও যুব মহিলাদের হাতে আজ ভাতার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি। এ উপলক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন অংশগ্রহনকারী যুব ও যুব মহিলারা।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ (২২ সেপ্টেম্বর) দুপুরে মহম্মদপুর সদরের বীরেন শিকদার কলেজিয়েট স্কুল মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।।

অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় ভাতা প্রদান অনুষ্ঠানে ৯১৫ জন যুব ও যুব মহিলার মধ্যে দুই মাসের ভাতার চেক হস্তান্তর করা হয়। এখানে প্রশিক্ষণ শেষে কর্মসূচির আওতায় যুবকদের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে সংযুক্ত করা হবে। যুবকদের দুই বছর মেয়াদে মাসে ছয় হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে বলে জানা যায়।

উপস্থিত প্রধান অতিথি মাগুরা ২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তার ব্যক্তব্যে বলেন, বাংলাদেশকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই যেখানে যুবকরা আধুনিক প্রশিক্ষণ পাবে। নিজেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে অত্যাধুনিক সব প্রযুক্তির জ্ঞানে নিজেদের সমৃদ্ধ করবে।

তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর উন্নত ও শান্তিপূর্ণ বাংলাদেশ উপহার দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য। বিশ্বের বুকে বাংলাদেশকে একটি স্বাধীন মর্যাদাসস্পন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭৪টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে যুবদের ঋণ প্রদান করা হচ্ছে। যুবকদের সবাইকে নিজেকে কর্মজীবি করার এ সুযোগ গ্রহনের আহবান জানান তিনি।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি গোলাম রব্বানী, যুবলীগ নেতা অধ্যাপক বিপ্লব রেজা বিকো, আ’লীগনেতা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী রেজা খোকন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রিয়াজুল আলম খান প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: