মাগুরায় ৫৭৬ জন যক্ষারোগী চিকিৎসাধীন

মাগুরানিউজ.কম:

mn

মাগুরা পৌরসভাসহ জেলায় বর্তমানে ৫৭৬ জন যক্ষা রোগী চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে এই রোগে আক্রান্ত ৯৬৬জন রোগী গত বছরে সম্পন্নুভাবে রোগ থেকে নিরাময় লাভ করেছে। এছাড়া শেষ বছরের ছয়মাসে মোট ৫২৮জন রোগী সনাক্ত করা হয়েছে, যারা আগামিতে চিকিৎসার আওতায় আসবে।

মাগুরায় মঙ্গলবার সকালে “যক্ষা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন” শীর্ষক এক কর্মশালায় উপরোক্ত তথ্য জানানো হয়। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি(নাটাব) মাগুরা জেলা শাখার আয়োজনে বেসরকারী সংস্থা ব্র্যাকের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। জেলা পরিষদ ভবনের স্বপ্নীল ফাউন্ডেশন কার্যালয়ে এ কর্মশালায় সভাপতিত্ব করেন নাটাবের জেলা সম্পাদক মো: আব্দুল হালিম।

বক্তব্য রাখেন টিবি হাসপাতালের কনসালটেন্ড ডা: সৈয়দ জিজি এ কাদরী, জেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি বাসুদেব কুন্ড, মেডিকেল অফিসার ডা: নির্মল বিশ্বাস, ব্র্যাকের যক্ষা কার্যক্রম কর্মসূচীর ম্যানেজার হাসানুজ্জামান প্রমুখ। কর্মশালায় জেলার ৩৫ জন ফামের্সী মালিক অংশ গ্রহন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: