‘বিশ্বঅঙ্গনে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কম:

mn

‘বিশ্বঅঙ্গনে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এগিয়ে যাবেই। দেশকে নিয়ে যেতে হবে আরও উন্নতির শিখরে।’ আজ মাগুরার মহম্মদপুর উপজেলায় ন্যাশনাল কর্মসূচির আওতায় ৯১৫ জন যুব ও যুব মহিলাদের হাতে ভাতার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি। এসময় তিনি তার ব্যক্তব্যে একথা বলেন।

তিনি বলেন বাংলাদেশকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই যেখানে যুবকরা আধুনিক প্রশিক্ষণ পাবে। নিজেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে অত্যাধুনিক সব প্রযুক্তির জ্ঞানে নিজেদের সমৃদ্ধ করবে।

তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর উন্নত ও শান্তিপূর্ণ বাংলাদেশ উপহার দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য। বিশ্বের বুকে বাংলাদেশকে একটি স্বাধীন মর্যাদাসস্পন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭৪টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে যুবদের ঋণ প্রদান করা হচ্ছে। যুবকদের সবাইকে নিজেকে কর্মজীবি করার এ সুযোগ গ্রহনের আহবান জানান তিনি।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি গোলাম রব্বানী, যুবলীগ নেতা অধ্যাপক বিপ্লব রেজা বিকো, আ’লীগনেতা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী রেজা খোকন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রিয়াজুল আলম খান প্রমুখ।

বেকার জীবনের প্রথম কর্মভাতা। মাননীয় প্রধানমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রশিক্ষণে অংশগ্রহনকারী যুব ও যুব মহিলারা। সরকারের এ উদ্যোগের প্রশংসা করেছেন সচেতন মানুষেরা।

বীরেন শিকদার কলেজিয়েট স্কুল মাঠে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: